উপকরণঃ
▪️গোলাপ শরবত(রুহ আফজা)- ২-৩ টেবিলস্পুন
▪️তরমুজের কিউব- ১/৪ কাপ
▪️গোলাপের শুকনো পাপড়ি- ৩-৪টি,
▪️বরফের কিউব- ৩-৪টি
▪️ভ্যানিলা আইসক্রিম- ১ স্কুপ
▪️ঠান্ডা দুধ- ৩/৪ গ্লাস
▪️সবজা- ২ টেবিলস্পুন
প্রস্তুত প্রনালীঃ
১) একটি পাত্রের মধ্যে সবজা ঘরের তাপমাত্রায় জলে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
২) তরমুজ কে টে ছোট ছোট করে কিউবের আকারে কে টে রাখুন।
৩) এবার একটি বড় পাত্রের মধ্যে বরফ, রোজ সিরাপ বা রোজ শরবত/রুহ আফজা, তরমুজের টুকরো, দুধ ভাল করে মিশিয়ে নিন।
৪) এবার তাতে আইসক্রিমের স্কুপ যোগ করে তাতে গোলাপের পাপড়ি যোগ করুন।
৫) সব কিছু এবার ভাল করে মিশিয়ে নিন। এবার একটি বড় গ্লাস নিন। বড় হাতা করে তাতে ঢেলে নিন।
৬) পরিবেশনের আগে শরবতের উপর গোলাপের শুকনো পাপড়ি সাজিয়ে দিন।
Tags
শরবত
