উপকরণঃ
- ছানা ১ কাপ
- স্টিভিয়া ১ চা চামচ
- ময়দা ১ চা চামচ
- সুজি আধ চা চামচ
- এলাচ গুঁড়ো সামান্য
- বেকিং পাউডার একচিমটে
প্রস্তুত প্রণালীঃ
ছানা হাত দিয়ে মিহি করে মাখুন। এ বার ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার একসঙ্গে মেশান। এই মিশ্রণটিকে ১০-১২টি ভাগে গোল করুন।
এবার একটি পাত্রে তিন কাপ পানি গরম বসান। পানি ফুটে উঠলে তাতে বলগুলো দিয়ে জ্বাল দিন। প্রায় ৩০-৩৫ মিনিট জ্বাল দিতে হবে। পানি কমে এলে ফের পানি মেশান। এরপর সেই বলগুলো নামিয়ে চিনির বিকল্প মেশানো সামান্য পানিতে তা রেখে দিন। পাঁচ থেকে ছ’ঘণ্টা এভাবে ভিজিয়ে রাখুন। এরপর রসগোল্লা তৈরি।
Tags
মিস্টি
