পাঁচ মিশালী সবজি চপ রেসিপি

উপকরণঃ

▪️গাজর ১০০ গ্রাম
▪️বরবটি ১০০ গ্রাম
▪️আলু ৫০ গ্রাম
▪️কাটা কলা ১০০ গ্রাম
▪️বেসন ৫০ গ্রাম
▪️তেল ২০০ গ্রাম
▪️কর্নফ্লাওয়ার ২০ গ্রাম
▪️লবণ পরিমাণ মত
▪️ডিম ৩টা
▪️বিস্কুটের গুঁড়ো ১০০ গ্রাম

প্রস্তুত প্রণালিঃ
একটি বাটিতে গাজর, বরবটি, লালশাক, পুই শাক, আলু কাটা কলা সেদ্ধ একত্রে চটকে নিন। চটকানো সবজির সাথে বেসন কর্নফ্লাওয়ার লবণ দিয়ে মাখিয়ে চপের মত করে শেপ করে নিন। ডিম ফেটে চপ ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে বাদামি করে এপিঠ ওপিঠ ভেজে তুলুন। সুন্দর করে গাজরে ফুল দিয়ে সাজিয়ে, টমেটো সসের সাথে ইফতারির টেবিলে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form