চিংড়ি বালাচাও রেসিপি

উপকরণ
চিংড়ি মাছ শুঁটকি- ২ কাপ
পেঁয়াজ কুঁচি- ১ কাপ
রসুন ছেঁচা- আধা কাপ
শুকনা মরিচ- ১ মুঠো (আস্ত)
লবণ- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি
তেলে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার একই তেলে ছেঁচা রসুন মুচমুচে বাদামি করে ভেজে তুলে নিন। একইভাবে সুকান মরিচ ভেজে নিন। সবশেষে চিংড়ি মাছ শুঁটকি মচমচে করে ভাজুন। ভাজার সময় লবণ দিতে হবে। এবার বেরেস্তা, রসুন ভাজা ও মরিচ হাতে ভেঙে চিংড়ির সঙ্গে মিশিয়ে দিন। সবকিছু একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে তিতা হয়ে যাবে। নামিয়ে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন বালাচাও। পান্তা ভাত কিংবা খিচুড়ির সঙ্গেও খেতে অসাধারণ এই আইটেমটি। 
x

Post a Comment

Previous Post Next Post

Contact Form