উপকরণঃ
- সেদ্ধ কাঁঠালের বিচি বাটা ১ কাপ,
- কাজুবাদাম বাটা ১ কাপ,
- কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
- ঘন দুধ ১ কাপ,
- কনডেন্সড মিল্ক ১ কাপ,
- মাওয়া আধা কাপ,
- চিনি ১ কাপ,
- ফুড কালার সামান্য,
- ঘি ২ টেবিল চামচ,
- লবণ স্বাদমতো,
- এলাচি দানা গুঁড়া সামান্য,
- কিশমিশ ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিঃ
প্রথমে প্যানে ঘি দিয়ে সেদ্ধ কাঁঠাল বিচি বাটা, কাজুবাদাম বাটা দিয়ে ভুনতে থাকুন। এর মধ্যে চিনি, ঘন দুধ, কনডেন্সড মিল্ক, মাওয়া, ফুড কালার, কিশমিশ ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে আঠালো হয়ে পাক ধরে এলে এলাচি দানা গুড়া দিয়ে নামিয়ে নিন। ট্রেতে ঢেলে ছুরি দিয়ে কেটে বরফি তৈরি করে নিন।
Tags
বরফি
