উপকরণ
- কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা-আধা কাপ
- তরল দুধ-দুই কাপ
- চিনি-এক কাপের তিনভাগের দুইভাগ
- জাফরান- এক চিমটি
- পেস্তাবাদাম কুচি- এক টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
· চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন। এবার এতে জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও চিনি দিয়ে দিন।
· দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
Tags
শরবত
