উপকরণঃ
হাড়ছাড়া মুরগির মাংস- ২ কাপ (ছোট ছোট টুকরা করে কাটা)বড় পেঁয়াজ- ২ কাপ ( ৪ ফালি করে কেটে ছাড়িয়ে রাখা)
লেবুর রস– ১ টেবিল চামচ
ডিম- ১ টি
ময়দা- ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
মধু- ২ টেবিল চামচ
চিলি সস- ১ কাপ
কাঁচামরিচ- ৪/৫ টি
আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
সয়াসস- ৪ টেবিল চামচ
ক্যাপসিকাম- ১ টি ( কিউব করে কাটা )
টেস্টিং সল্ট- ১/২ চা চামচ
সাদা তিল- ১ টেবিল চামচ
পেঁয়াজ কলি কুঁচি- ১/২ কাপ
লবণ- স্বাদমতো
সয়াবিন তেল – ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
১. ক্রিসপি হানি চিলি চিকেন বানানোর জন্য একটি পাত্রে প্রথমে বোনলেস চিকেন কিউব নিয়ে নেই। তাতে একে একে লেবুর রস, ময়দা, ডিম, আদা ও রসুন বাটা, জিরা গুড়া, ধনিয়া গুঁড়া, সয়াসস, টেস্টিং সল্ট ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
২. এভাবে মেরিনেট করা চিকেন ২০ থেকে ৩০ মিনিটের জন্যে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে মেরিনেট করে নাও রাখতে পারেন। তবে মেরিনেট করা চিকেনের টেস্ট একটু বেশিই হয়!
৩. এবার কড়াইয়ে তেল গরম করে তাতে মুরগির টুকরাগুলো ৫ থেকে ৭ মিনিট ধরে হালকা আঁচে বাদামী করে ভেজে নিবো। ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে পুড়ে না যায়।
৪. এরপর কড়াইতে ফ্রাই করা চিকেন পিসের সাথেই পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচামরিচ ফালি দিয়ে হালকা করে ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে।
৫. কিছুক্ষণ পরে আধাকাপ পানিতে চিলি সস ও কর্নফ্লাওয়ার মিক্স করে সেই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিতে হবে।
৬. তারপর ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিন। পানি প্রায় শুকিয়ে ঘন হয়ে এলে তাতে মধু দিয়ে দিন। ২-৩ মিনিট পর নামিয়ে নিতে হবে।
৭. পরিবেশনের পাত্রে ক্রিসপি হানি চিলি চিকেনের উপর সাদা তিল ও পেঁয়াজ কলি কুঁচি ছড়িয়ে দিন। এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং রেস্টুরেন্ট কোয়ালিটি সার্ভিং হবে!

Tags
চাইনিজ