মাটন রোগান জোশ রেসিপি

 উপকরণঃ

  • ১/২ কেজি মাটন
  • ৫ চামচ সর্ষের তেল
  • ৯টা লবঙ্গ
  • ১ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  • ১/২ চামচ হলুদ
  • নুন স্বাদ অনুযায়ী
  • ১ চামচ শুকনো আদা গুঁড়ো
  • ১ চামচ ভাজা মৌরি গুঁড়ো
  • ২ কাটা টমেটো
  • ১ চামচ চিনি
  • ১/২ কাপ দই
  • ১ চামচ কাশ্মীরি গরম মশলা

পদ্ধতিঃ

১) কাশ্মীরি গরম মশলা তৈরি করার জন্য প্রয়োজন ২টো দারুচিনি, ২টো এলাচ, ১ চামচ ধনে, ১/২ চামচ গোল মরিচ, ১ জিরে, ১ চামচ শাহ জিরে, ১টা ছোট শুকনো আদা। এই সব উপাদানকে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিন।একটি কড়ায় তেল গরম করে নিন। তাতে লবঙ্গ, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে মিক্স করে নিন।
২) এরপর তাতে ১/২ চামচ হলুদ দিন এবং মিশিয়ে নিন। এরপর এতে মাটনের পিস গুলো দিয়ে ভাল করে নেড়ে নিন।
৩) এরপর এতে স্বাদ মত নিন, শুকনো আদা গুঁড়ো, মৌরি গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সংমিশ্রণটি ভাল করে নেড়ে নিন।
৪) এবার এতে কা টা টমেটোগুলি যোগ করুন। তাতে সঙ্গে দিন স্বাদ মত নুন আর চিনি। এরপর গাঢ় বাদামী রঙ না হওয়া অবধি ভাল করে নেড়ে নিন।
৫) এরপর যোগ করুন দই। দই দিয়ে মিশ্রণটি ভাল করে কষে নিন, তারপর পরিমাণ মত জল দিয়ে ঢাকনা দিয়ে দিন ৩০ মিনিটের জন্য।
৬) মাটন সেদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে তৈরি করা গরম মশলা দিয়ে দিন এবং ১০ থেকে ১৫ মিনিট নেড়ে নিন। কড়ায় তেল ছাড়তে শুরু করলেই তৈরি আপনার রোগান জোশ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form