উপকরণঃ
- ১ ১/২ কাপ মিল্ক,
- ২ টেবিলস্পুন পাউডারড সুগার,
- ১ স্কুপ আইসক্রিম,
- ১ টেবিলস্পুন কাস্টার্ড পাউডার,
- ৬টি আমন্ড,
- ৬টি কিশমিশ
পদ্ধতিঃ
প্রথমে প্যানের মধ্যে দুধ নিয়ে গরম করুন। এবার একটি ছোট বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে তাতে অল্প গরম দুধ নিয়ে ভাল করে গুলে নিন। এবার এই মিশ্রণটি প্যানের মধ্যে গরম দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এবার তাতে চিনি, আমন্ড কু চি দিয়ে নেড়ে দিন। কয়েক মিনিট রান্নার পর দুধ ধীরে ধীরে ঘন হয়ে যাবে। দুধ ঘন ও গাঢ় হয়ে এলে আভেন বন্ধ করে দিন। এবার দুধের গোটা মিশ্রণটি ঠান্ডা করতে আলাদা ভাবে রেখে দিতে হবে।
এরপর কাস্টার্ড মিশ্রণের সঙ্গে আইসক্রিম মিশিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন। ১-২বার ব্লেন্ড করলেই মিশ্রণটি ঘন হয়ে যাবে। মসৃণ ও ঘন কাস্টার্ড-দুধের মিশ্রণটি ঠান্ডা করতে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার আগে, লম্বা সুন্দর গ্লাসের মধ্যে মিল্কশেক ঢেলে তার উপর গার্নিশের জন্য কিশমিশ, কাজুবাদাম, পেস্তা, চকোলেট সস, এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করতে পারেন।
Tags
শরবত
