মাছের তৈরি মমো রেসিপি

প্রয়োজনীয় উপকরনঃ 

★ ৬-৭টুকরো কাতলা মাছ

★ ৪ টি আলু

★ ১টি ছোট রসুন বাটা

★ ১টি বড় পেঁয়াজকুচি

★ ১” আদাবাটা

★ ১ চা চামচ গোটা জিরে

★ স্বাদমতো লবণ

★ স্বাদমতো কাঁচা লঙ্কা

★ ১চা চামচ হলুদ গুঁড়ো

★ হাফ কাপ সাদা তেল

★ ২ কাপ ময়দা

★ ১ কাপ জল


প্রস্তুত প্রনালীঃ

১) প্রথমে ময়দা, ১ টেবিল চামচ তেল জল ও ১চা চামচ নুন দিয়ে ময়দা মেখে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিতে হবে, লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে।

২) সেদ্ধ মাছগুলো থেকে ভালো করে কাঁটা বেঁছে মেখে নিতে হবে, সিদ্ধ আলুগুলো হাত দিয়ে মেখে নিতে হবে।

৩) এবার কড়াই এ ২ টেবিল চামচ তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকুঁচি দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে রসুনবাটা ও আদাবাটা দিতে হবে। ভাজা গন্ধ বেরোলে কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে।এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে।অলুসেদ্ধ কষানো হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে মেখে রাখা মাছ দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে।

৪) ৩০ মিনিট পর ময়দা থেকে লেচি নিয়ে সেটাকে লুচির মত বেলে মাছের পুর ভরে মোমোর আকারে গড়ে নিতে হবে।

৫) এবার একটি পাত্রে জল ফুটতে বসাতে হবে। পাত্রের উপর একটি ছিদ্রযুক্ত বাটি রেখে তাতে তেল মাখিয়ে মোমোগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। স্টিমে মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form