ডিমের মমো রে‌সি‌পি

উপকরণঃ

★ ৪ টি ডিম (পার হেড ১ টা ডিম ধরতে পারেন)

★ ১টা বড়ো টমেটো

★ ১টা বড় পেঁয়াজ

★ হাফ কোয়া মাঝারি রসুন

★ ১ টেবিল চামচ আদা

★ ৫-৬ টা কাঁচা লঙ্কা

★ ৬ কাপ (চা এর কাপের) ময়দা

★ পরিমাণ মতো ধনেপাতা,না চাইলে স্কিপ।

প্রস্তুত প্রনালীঃ

১.ডিম কে সেদ্ধ করে প্রথমে ছোটো ছোটো চৌকো টুকরো করে কেটে নিয়ে রাখতে হবে একদম ছোটো স্কয়ার কিউব মতো আর সেটা ম্যারিনেট করে রাখতে হবে ১/৪ চা চামচ নুন, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 10-15 মিনিট.

২. আদা আমরা বাটবো না, গ্রেড করবো আর  রসুন ছোটো ছোটো টুকরো চাকা করে কাটবো.পেঁয়াজ ও একদম ছোটো ছোটো টুকরো স্কয়ার করে কেটে রাখবো কাঁচা লঙ্কা ও ছোটো ছোটো করে গোল গোল কেটে রাখবো.
৩. আর একদিকে ময়দা  নরম করে মেখে রাখতে হবে নরম করে মাখার জন্যই গরম জল দিয়ে ময়দা মাখতে পারেন মোটামুটি 20 মিনিট মতো মাখতে হবে,, তারপর একটা ভিজে কাপড় চাপা দিয়ে মশলা করতে যেতে হবে.
৪. কড়াই তে তেল নিয়ে ডিম টা ১-২ মিনিট হালকা করে ভেজে তুলে রাখবো.এক চিমটে চিনি দিয়ে  একটু  তেল টা নেড়ে পেঁয়াজ ভাজবো,একটু বাদামী হয়ে এলে গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে কাটা টমেটো দিয়ে ১/২চা চামচ করে হলুদ,লঙ্কাগুঁড়ো দিয়ে নাড়তে থাকবো গ্রেভি হয়ে এলে রসুন অ্যাড করে চাপা দিয়ে মশলা থেকে তেল ছাড়া র অপেক্ষা করবো.তেল ছেড়ে এলে ভাজা ডিম, আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট কুক করে স্বাদ মতো নুন দিয়ে যদি গ্রেভি থাকে একটু গ্রেভি টা শুকনো করে নিতে হবে. লাস্ট একটা ছোটো স্লাইস লেবুর রস মেশাতে হবে,মোমো র মশলা রেডি.
৫. এবার ময়দা র ডো থেকে ছোটো করে লুচির মতো লেচি কেটে নিতে হবে ও লুচির মতোই বেলতে হবে কিন্তু খেয়াল রাখতে বেশী পাতলা ভাবে বেলা যেন না হয় তাতে মশলা ভরার পরে ফেটে যেতে পারে. লুচির মতো বেলে ভেতরে মশলা দিয়ে(আপনি চাইলে মশলা র সাথে কাঁচা টমেটো ছোটো চৌকো করে কেটে বা ধনেপাতা কুচি দিতে পারেন. টেস্ট ভালো লাগে.) ছবির মতো মুড়ে চারদিক টা স্ট্রেচ করে নিতে হবে আর তারপর কিছুটা পুলি পিঠের মতো ডিসাইন করতে হবে শুধু মাঝের খাঁজ টা বড়ো রাখতে হবে পাশের ছবির মতো.
৬. একটি বড়ো গামলা বা কড়াই তে জল গরম করতে দিয়ে হাই ফ্ল্যামে ১০মিনিট জল ফুটলে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ছিদ্র যুক্ত সরানোপাত্র তে মোমো গুলো রেখে ওভেন এ স্ট্যান্ড এর ওপর বসাতে হবে. ওপরে এয়ার টাইট ঢাকনা দিতে হবে, আঁচ সিম করে ২০-৩০ মিনিট রেখে দিতে হবে. মোমো তৈরী.

Post a Comment

Previous Post Next Post

Contact Form