মিষ্টি আলুর কালোজাম মিষ্টি রেসিপি

 উপকরণঃ

১. আলু সেদ্ধ ২টি

২. ময়দা আধা কাপ

৩. গুঁড়া দুধ আধা কাপ

৪. চিনি পরিমাণ মতো

৫. সুজি ২টেবিল চামচ

৬. লবণ স্বাদমতো

৭. বেকিং সোডা ১/৪ চা চামচ

৮. এলাচ ২টি ও

৯. ঘি ৪ টেবিল চামচ।


প্রস্তুত প্রনালীঃ

১. আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে।

২. এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক।

৩. এবার ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর উপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।

Post a Comment

Previous Post Next Post

Contact Form