উপকরণঃ
- কাঁকড়া – ৪–৫টি (পরিস্কার করে টুকরো করা)
- আলু – ২টি (মাঝারি আকারে কাটা)
- পেঁয়াজ – ২ কাপ (কুচি)
- রসুন বাটা – ১ টেবিল চামচ
- আদা বাটা – ১ টেবিল চামচ
- শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ
- হলুদ গুঁড়া – ১ চা চামচ
- জিরা গুঁড়া – ১ চা চামচ
- ধনে গুঁড়া – ১ চা চামচ
- টমেটো – ১টি (কুচি করা)
- তেজপাতা – ১টি
- লবণ – পরিমাণমতো
- তেল – ১/২ কাপ
- কাঁচা মরিচ – ৪–৫টি (চেরা)
- ধনেপাতা – পরিমাণমতো (সাজানোর জন্য)
প্রস্তুত প্রণালীঃ
1. কাঁকড়া ধোয়া ও ভাজা: কাঁকড়া ভালোভাবে ধুয়ে লবণ ও অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নিন।
2. ভুনা করা শুরু: কড়াইতে তেল গরম করে তেজপাতা, পেঁয়াজ দিন। হালকা বাদামি হলে আদা-রসুন বাটা দিন।
3. মসলা দেয়া: পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেলে টমেটো, শুকনা মরিচ, হলুদ, জিরা ও ধনে গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দিন। প্রয়োজনে সামান্য পানি দিন যেন মসলা পুড়ে না যায়।
4. আলু দেয়া: মসলা থেকে ঘ্রাণ এলে আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজুন।
5. কাঁকড়া যোগ: এবার ভেজে রাখা কাঁকড়া দিয়ে ভালোভাবে নেড়ে মসলার সাথে মিশিয়ে দিন।
6. ঢেকে রান্না: ঢেকে দিন এবং মাঝারি আঁচে ১০–১৫ মিনিট রান্না করুন, যাতে আলু ও কাঁকড়া মসলা শুষে নেয়।
7. শেষ ধাপ: পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে ২ মিনিট দম দিন।
Tags
অন্যান্য
