উপকরণঃ
- ৬০০ গ্রাম কাচা আম ( খোসা ছাড়িয়ে পাতলা লম্বা টুকরো করে কাটা)
- চিনি ৪০০ গ্রাম
- ১.৫ কাপ জল
- ১/২ চা চামচ মৌরি
- এক মুঠো করে কাজু + কিশমিশ
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
- স্বাদ অনুযায়ী লবণ
- ভাজা মশলার গুঁড়ো ১ চা চামচ ( ১ চা চামচ গোটা জিরা+১ চা ধনে + ২ টি শুকনো লঙ্কা + ১ টি তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে)
প্রস্তুত প্রণালীঃ
১. প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে চিনি ও জল দিয়ে ভালো করে একটু ফুটতে দিন চিনি গলে আসা পর্যন্ত। এবারে মৌরি , কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশিয়ে নিন।
২. এবারে কেটে রাখা আমগুলো দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচ কম রেখে ৫/৬ মিনিট রান্না করে নিন। এবারে ঢাকা খুলে লবণ, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন।
৩. আবারও ৩ মিনিট রান্না করে নিন। এবারে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাচা আমের প্লাস্টিক চাটনি ।
Tags
চাটনি
