উপকরণঃ
১ টা ছোট কাঁচা পেঁপে
১ কাপ চিনি
১ কাপ জল
২ টেবিল চামচ পাতি লেবুর রস
১টেবিল চামচ কাঁচা দুধ
অল্প কিছু কাজু ও কিশমিশ ৭/৮ টি করে
১ চিমটি নুন
প্রস্তুত প্রণালীঃ
১. পেঁপের খোসা ছাড়িয়ে ধুয়ে চার ভাগে ভাগ করে গ্রেটার মেশিনে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিন। (আমি পিলারের সাহায্যে করেছি)। এরপর জল ও চিনি জ্বাল দিয়ে সিরা বানিয়ে নিন।
২. চিনি সম্পূর্ণ গলে গেলে তার মধ্যে কাঁচা দুধ দিয়ে একবার ফোটালেই চিনির ময়লা গুলো পত্রের ধারে জমা হবে, সেটি একটি চামচের সাহায্যে সরিয়ে নিলেই আমরা একটি পরিষ্কার চিনির সিরা পাবো।
৩. এরপর চিনির রসে পেঁপের স্লাইস গুলো দিয়ে ও নুন দিয়ে ২৫/৩০ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।
৪. পেঁপে সেদ্ধ হলে আর চিনির সিরা প্রায় শুকিয়ে এলে অল্প কাজু ও কিসমিস দিয়ে গ্যাস বন্ধ করে লেবুর রস দিয়ে নাড়িয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই পরিবেশনের জন্য তৈরি পেঁপের প্লাস্টিক চাটনি।
