উপকরণ :
- ডিম – ৬ টি
- দুধ- আধা কেজি
- পেঁয়াজ কুঁচি- ১ কাপ,
- পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ,
- রসুন বাটা- ১ চা চামচ,
- আদা বাটা- ১ চা চামচ,
- ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ,
- মরিচের গুঁড়ো -১ চা চামচ,
- কাঁচামরিচ – ৪ টি ( ফালি),
- তেজপাতা- ২ টি,
- এলাচ – ২ টি,
- দারুচিনি – ১ টি
- গুঁড়ো দুধ- ১ টেবিল চামচ
- ঘি- ১ টেবিল চামচ,
- তেল- পরিমাণ মতো,
- লবণ- স্বাদমতো,
- চিনি- সিকি চা চামচ,
- প্রথমে ডিম ধুয়ে, লবণ ১ টেবিল চামচ দিয়ে সিদ্ধ বসাবো। ৫-১০ মিনিট পর চুলা থেকে ডিম নামিয়ে, ঠান্ডা পানিতে রেখে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিবো।
- লবণ দিয়ে ডিম সিদ্ধ করার কারণ খোসা সহজে যেনো ছাড়ানো যায় তাই লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি)
- তারপর ডিম গুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে চারপাশে দাগ কেটে নিবো।
- অল্প লবণ, আদা বাটা সিকি পরিমান দিয়ে অল্প গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিবো।
- এবার আধা কেজি দুধ জ্বাল করে ২৫০ গ্রাম পরিমাণ করে নিবো।
- চুলায় প্যান বসিয়ে তেল গরম করে ডিম হালকা ভেজে তুলে নিবো।
- এবার অই তেলে তেজপাতা,এলাচ,দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়বো।
- তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে বেরেস্তা করে নিবো।
- (বেরেস্তা হলে, কিছু বেরেস্তা তুলে রাখবো, ডেকোরেশনের জন্য)
- এবার প্যানের বেরেস্তায় পেঁয়াজ বাটা দিয়ে ভুনবো কিছুক্ষণ।
- তারপর আদা বাটা,রসুন বাটা দিয়ে আরও ২ মিনিট ভুনবো।
- এবার সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মসলা ভাল করে কষাবো।
- মসলা থেকে তেল বের হলে ডিম দিবো। আবারও কিছুক্ষণ কষাবো।
- এবার জ্বাল দেওয়া দুধ দিবো,গুঁড়ো দুধ, ঘি, কাঁচামরিচ দিয়ে নাড়বো।
- ৫ মিনিট মাঝারি আঁচে চুলায় রান্না করবো।
- ঘি বের হবার পর চুলা বন্ধ করে, সার্ভিং ডিশে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেন করবো, ভাত বা পোলাও এর সাথে।
Tags
অন্যান্য
