উপকরণঃ
★ বিচি ছাড়া খেজুর - ২ কাপ★ ঘন তরল দুধ - ২ কাপ
★ চিনি - ২ টে চামচ
★ মাওয়া/গুড়া দুধ - ½ কাপ
★ ঘি - পরিমাণ মতো
★ লবণ - এক চিমটি
★ এলাচ - ২-৩ টি
প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে খেজুরের সাথে দুধ মিশিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না দুধ শুকিয়ে আসে।
২. ঠান্ডা হলে ব্লেন্ডারে মসৃণ করে ব্লেন্ড করে নিন।
৩. চুলায় প্যান বসিয়ে ঘি গরম করুন, এর মধ্যে এলাচ দিয়ে একটু ভাজুন।
৪. এরপর ব্লেন্ড করা খেজুর ও দুধের মিশ্রণ দিয়ে নেড়ে নিন।
৫. কিছুক্ষণ পর চিনি ও লবণ যোগ করুন, আর অনবরত নাড়তে থাকুন যেন প্যানের তলায় না লাগে।
৬. হালুয়া শুকিয়ে আঠালো হলে আরও একটু ঘি দিন, এতে সুন্দর চকচকে ভাব আসবে।
৭. এরপর গুড়া দুধ/মাওয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৮. মিশ্রণটি আঠালো ও কিছুটা শক্ত হলে চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে সমান করে ছড়িয়ে দিন।
৯. ওপরে বাদাম কুচি, কিসমিস বা ভাজা পোস্ত ছড়িয়ে দিন।
১০. পুরোপুরি ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।

Tags
হালুয়া