উপকরণঃ
- অলিভ অয়েল- ১ চামচ
- পেঁয়াজ বড় করে কুচনো- হাফ কাপ
- পাকা টমেটো- ৪ টে ( বড় মাপের)
- রসুন কুচি
- গোলমরিচ
- মাখন
প্রস্তুত প্রণালীঃ
টমেটো আগে সেদ্ধ করে নিন। এবার খোসা ছাড়িয়ে ওর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিন। কড়াইতে অলিভ অয়েল দিয়ে রসুন কুচি মেশান। নেড়ে চেড়ে টমেটো পিউরি দিন। স্বাদমতো নুন,চিনি মেশান। এবার এক কাপ দুধ দিন। দুঝ ফুটলে চিজ আর সামান্য অরিগ্যানো ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিন। চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন।
Tags
চাইনিজ
