ধনে পাতার চিকেন শরবা রেসিপি

উপকরণঃ
       • চিকেন – ৫০০ গ্রাম
       • মশলার পেস্ট বানাবার জন্য :
 – ১টা বড় পেঁয়াজ (অর্ধেক)
 – ১/২” আদা
 – ৪-৫ কোয়া রসুন
 – ২-৩ মুঠো ধনে পাতা
 – ২টি কাঁচা লঙ্কা
       • রান্নার জন্য:
 – ১ টেবিল চামচ সাদা তেল
    – বাকি অর্ধেক পেঁয়াজ কুচি 
       • ফোড়নের জন্য:
 – ১টি তেজপাতা, ১” দারচিনি, ২টি এলাচ, ২টি লবঙ্গ
 – ১/২  চা চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ ও সামান্য হলুদ
 – ১/২টা পাতিলেবুর রস
 – ৫০০ মি.লি জল
 – অতিরিক্ত: কিছু ধনে পাতা ও পাতিলেবুর স্লাইস সাজানোর জন্য
প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিন।
২. এবার প্রেসার কুকারে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিন।
৩. এরপর কুচনো পেঁয়াজের অর্ধেকটা দিয়ে একটু হালকা ভেজে নিন। (পেঁয়াজ বাদামি করা চলবে না।)
৪. এবার চিকেন দিয়ে দিন। সঙ্গে লবণ, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন।
৫. এরপর তৈরি করা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে দিন।
৬. এবার ৫০০ মি.লি জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে ৪টা সিটি দিয়ে তারপর আরও ২ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিন।
৭. পরিবেশনের সময় উপর দিয়ে পাতিলেবুর রস ছড়িয়ে দিন, আর ধনে পাতা ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দিন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form