উপকরণঃ
- ১ টা মাঝারি সাইজের আনারস ( অর্ধেক টা অনারনস পাতলা টুকরো করে কেটে নেওয়া)
- চিনি ১/২ কাপ চিনি ( আপনারা এখানে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আনারসের টক মিষ্টি অনুযায়ী)
- স্বাদ অনুযায়ী লবণ
- ৭/৮ টি কিশমিশ ও ৬/৭ টি কাজু বাদাম
- ২ টেবিল চামচ জল
- ১ চা চামচ লেবুর রস
প্রস্তুত প্রণালীঃ
- প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে কেটে রাখা আনারসের টুকরো গুলি দিয়ে ও ১ টেবিল চামচ জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রান্না করে নিন।
- এবারে ৫ মিনিট পর ঢাকা খুলে শাহাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এ সময় আপনি চাইলে আরো ১ টেবিল চামচ জল ব্যবহার করতে পারেন।
- এরপর চিনি টা একটু গলে আসলে কাজু ও কিসমিস দিয়ে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এবার চুলার আজ কমিয়ে ঢাকা দিয়ে আবারো ৫ মিনিট রান্না করে নিন।
- এবারে চুলার আঁচ বন্ধ করে ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ১ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মত আনারস এর প্লাস্টিক চাটনি । এবারে ঠান্ডা অথবা গরম দুইভাবেই আপনি পরিবেশন করতে পারেন।
Recipe by dipascookingkitchen
Tags
চাটনি
