চিকেন স্যান্ডুইচ রেসিপি

উপকরণ

  • মুরগীর বুকের মাংস - ১/২ কাপ (হাড় ছাড়া)
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • পাউরুটি - ৫ পিস
  • মেয়োনিজ - ১/২ কাপ
  • শসা পাতলা চাক - ৬ পিস
  • টমেটো পাতলা চাক - ৬ পিস
  • লবন সামান্য

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মুরগীর মাংস ছোট ছোট টুকরা করে আদা বাটারসুন বাটা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবেসিদ্ধ হয়ে গেলে পানি জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে

এবার মাংস গুলো হাত দিয়ে ঝুরি করে নিতে হবেএরপর মেয়োনিজ দিয়ে মেখে রাখতে হবে

পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে ফেলতে হবেতারপর পাউরুটি গুলো কোনাকোনি করে কাটতে হবেএক পিস পাউরুটির উপর চিকেনের পুর দিতে হবেচিকেন পুরের উপরে এক পিস শসার চাক আর এক পিস টমেটোর চাক দিতে হবেএবার পুরের উপরে আরেকটি পাউরুটি বসিয়ে দিলেই তৈরি দারুন মজাদার চিকেন স্যান্ডুইচ

Post a Comment

Previous Post Next Post

Contact Form