খাসীর মাংস কষা রেসিপি

উপকরণ

  • 3.5 কেজি মাঝারি টুকরো করা মাটন
  • 50 গ্রাম হলুদ
  • 30 গ্রাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • 20 গ্রাম নুন
  • 200 মিলি তেল
  • 800 গ্রাম পেঁয়াজ
  • 2 গ্রাম লবঙ্গ
  • 2 গ্রাম বড়ো এলাচ
  • 1 গ্রাম তেজপাতা
  • 2 গ্রাম দারচিনি
  • 300 গ্রাম ঘি
  • 30 গ্রাম ধনেগুঁড়ো
  • 20 গ্রাম জিরেগুঁড়ো
  • 2 গ্রাম গোটা কাঁচালঙ্কা
  • 400 গ্রাম টোম্যাটো পিউরি
  • 50 গ্রাম রসুন
  • 100 গ্রাম আদা

প্রস্তুত প্রণালীঃ

]      প্রথমে পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে নিন।
মাংস ভালো করে ধুয়ে শুকনো করে নিন। তার পর গায়ে কাঁটা দিয়ে ফুটো করে দিতে হবে
।
এবার অর্ধেকটা আদা-রসুন-পেঁয়াজবাটা, এক বড়ো কাপ ভরা জল ঝরানো দই, ধনেগুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অর্ধেকটা সরষের তেল, নুন মাংসের গায়ে ভালো করে মাখিয়ে রেখে দিন অন্তত 2 ঘণ্টা
।
কড়ায় তেল গরম করে নিন। আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন, তার পর তেলে ছেড়ে সোনালি করে ভেজে নেবেন
।
মাংস রান্নার জন্য অন্য কড়ায় বাকি সরষের তেল গরম করে নিন
।
তার মধ্যে প্রথমে হলুদ দিন, তার পর দেবেন এক চিমটে চিনি। তেলের মধ্যে চিনিটা নাড়লে লালচে রং ধরবে
।
গোটা এলাচ, মরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন
।
এবার বাকি পেঁয়াজ, আদা, রসুনবাটা তেলে ছেড়ে ভালো করে কষে নিন। একটা সময় মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে
।
তখন ম্যারিনেট করা মাংস দিয়ে খুব ভালো করে কষতে হবে অন্তত আধ ঘণ্টা
।
এবার দু’ কাপ জল দিয়ে ঢাকা দিন
।
আঁচ একেবারে কম থাকবে। এক ঘণ্টার মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার কথা
।
এবার আলু আর গরম মশলা যোগ করুন
।
অলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে দিন
।
সামান্য তাত বসে এলে পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে
।

Post a Comment

Previous Post Next Post

Contact Form