উপকরণঃ
১ লিটার ফুল ক্রিম দুধ২ টেবিল চামচ লেবুর রস
১/২ কাপ নলেন গুড়
১ চিমটি এলাচ গুঁড়ো
হালকা ঘি (হাতের জন্য)
প্রস্তুত প্রনালীঃ
১. দুধ জ্বাল দিন। ফুটে উঠলে লেবুর রস দিন ও নাড়তে থাকুন।
২. ছানা কেটে গেলে পানি ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে জল ঝরিয়ে নিন।
৩. ছানাটা ভালোভাবে মেখে মসৃণ করুন।
৪. একটি ননস্টিক কড়াইতে ছানা দিয়ে হালকা আঁচে নাড়তে থাকুন।
৫. আস্তে আস্তে নলেন গুড় মেশান ও নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটা জমে আসে।
৬. শেষে দিন এলাচ গুঁড়ো। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।
৭. হাতে হালকা ঘি মেখে ছোট ছোট বল বা আকৃতি দিন।
পরামর্শ:
– গুড় ঝোল ধরনের হলে স্বাদ ও ঘ্রাণ বেশি ভালো হবে।
– উপরে বাদাম বা পেস্তা ছড়িয়ে দিতে পারেন পরিবেশনের সময়।
Tags
অন্যান্য