চাইনিজ শিঙাড়া রেসিপি

  উপকরণঃ

  • ময়দা: ২ কাপ
  • তেল: পরিমাণ মতো
  • নুন: স্বাদ মতো
  • বেকিং সোডা: ১ চা চামচ
  • চাউমিন: ২০০ গ্রাম
  • গাজর কু চি: অর্ধেক কাপ
  • ক্যাপসিকাম কু চি: অর্ধেক কাপ
  • বাঁধাকপি: অর্ধেক কাপ
  • পেঁয়াজ কু চি: অর্ধেক কাপ
  • রসুন কু চি: ২ চামচ
  • কাঁচালঙ্কা কু চি: ২-৩ টেবিল চামচ
  • মুরগির মাংস সেদ্ধ করা কু চি: ১০০ গ্রাম
  • সোয়া sauce: ২-৩ টেবিল চামচ
  • টম্যাটো sauce: ২ টেবিল চামচ
  • ভিনিগার: ১ টেবিল চামচ


প্রস্তুত প্রণালীঃ

একটি পাত্রে ময়দায় তেল, নুন আর বেকিং সোডা দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে তাতে আন্দাজমতো জল দিয়ে মণ্ড বানিয়ে রাখুন। এর পর সাদা কাপড় দিয়ে মণ্ডটি ঢেকে রাখুন ঘণ্টা খানেক। এ বার একটি কড়াইতে তেল গরম করে তাতে রসুন, কাঁচালঙ্কা কু চি, পেঁয়াজ কু চি হালকা করে ভেজে নিন। এর পর কে টে রাখা সব্জি আর মুরগির মাংস দিয়ে দিন। ভাজা ভাজা হয়ে এলে একে একে সব sauce আর ভিনিগার দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। প্রয়োজন মতো নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এর পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে ভাল করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিঙাড়ার পুর।
শিঙাড়া তৈরির জন্য ছোট লেচি বানিয়ে ডিমের আকারে বেলে নিন। এর পর মাঝখান দিয়ে কে টে দু’ভাগ করে নিন। এক ভাগ হাতে তুলে নিয়ে কোণ বা পানের খিলির মতো ভাঁজ করুন। ভিতরে চাউমিনের পুড় দিন। খোলা মুখে জল লাগিয়ে ভাল করে মুখটি বন্ধ করে নিন। নীচের ছুঁচোলো অংশ একটু মুড়ে নিন। এ ভাবে একে একে শিঙাড়া গড়ে থালায় সাজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে নিন তবে আঁচ যেন খুব বেশি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখুন। এ বার শিঙাড়াগুলি তেলে ছেড়ে ১০ থেকে ১২ মিনিট অল্প আঁচে ভাজুন। হালকা বাদামি ও মুচমুচে হলে নামিয়ে নিন কড়াই থেকে। সবুজ চাটনি কিংবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চাইনিজ শিঙাড়া।

Post a Comment

Previous Post Next Post

Contact Form