বাটার চিকেন রেসিপি

উপকরণঃ
·      ৬০০-৭০০ গ্রাম হাড়বিহীন চিকেন
·      ৫ চা চামচ টক দই
·      ১ চা চামচ সাদা ক্রিম
·      ১ চা চামচ হলুদ গুঁড়ো
·      ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
·      ১ চা চামচ ধনে গুঁড়ো
·      ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
·      ১/২ চা চামচ মেথি পাতা গুঁড়ো
·      ২ টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা
·      ২ চা চামচ রসুন বাটা
·      ২ চা চামচ আদা কুচি
·      ২ টি কাঁচা লঙ্কা কুচি
·      ৫ চা চামচ বাটার
·      ২ চা চামচ লেবুর রস
·      ১ টি দারুচিনি
·      ১ টি তেজপাতা
·      লবণ পরিমাণমতো
·      ধনে পাতা কুচি

রান্নার পদ্ধতিঃ
·      একটি পাত্রে মাংস গুলো নিয়ে তাতে টক দইলেবুর রসলঙ্কা গুঁড়োহলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে কমপক্ষে ৩-৪ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
·      একটি কড়াই গরম করে তাতে বাটারদারুচিনিতেজপাতাপেঁয়াজ বাটা ও রসুন বাটা একটু ক্ষন রান্না করুন এবং এরপর অল্প পরিমাণ জল যোগ করে ৫-৮ মিনিট কষিয়ে নিন।
·      কষানো হলে ম্যারিনেট করে রাখা মাংস পিস গুলো যোগ করে ভালো করে ১০ মিনিটের মতো রান্না করুন।
·      তারপর পরিমাণমতো লবণমেথি পাতা গুঁড়োক্রিমআদা কুচি ও লঙ্কা কুচি যোগ করে কিছুক্ষণ ভালো করে নাড়ুন।
·      এবার অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন প্রায় ২০ মিনিটের মতো।
·       ২০ মিনিট পর ঢাকা খুলে দেখুন যদি মাংস গুলো সিদ্ধ হয়ে যায় তাহলে উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন নানরুটি বা পরোটার সাথে।
x

Post a Comment

Previous Post Next Post

Contact Form