উপকরণঃ
- ৫০০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস
- ২ টেবিল চামচ সাদা তেল
- আধ চা চামচ শাহ মরিচ গুঁড়ো
- স্বাদ অনুযায়ী নুন
- আধ চা চামচ সয়া sauce
- ২ চা চামচ রসুন কু চি
- ১ চা চামচ আদা কু চি
- আধ কাপ গাজর কু চি
- আধ কাপ লাল বেল পেপার
- আধ কাপ হলুদ বেল পেপার
- আধ কাপ ব্রোকলি
- ২ টেবিল চামচ কাঁচা লঙ্কা কু চি
- ১ কাপ মুরগির মাংসের স্টক
- ২ টেবিল চামচ টম্যাটো sauce
- ১ টেবিল চামচ মধু
- ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
- ১ টেবিল চামচ তিলের তেল
- প্রথমে কড়াইতে তেল গরম করে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে। উপর থেকে শাহ মরিচ গুঁড়ো এবং নুন ছড়িয়ে দিন।
- ভাজা হলে উপর থেকে সয়া sauce ছড়িয়ে দিন। যত ক্ষণ না মাংসের রং বদলে যায়, তত ক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। হালকা সোনালি বা লালচে রং ধরতে শুরু করলে মাংসের টুকরোগুলো কড়াইতে থেকে তুলে রাখুন।
- ওই তেলের মধ্যেই রসুন এবং আদা কু চি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। তার পর একে একে গাজর, লাল-হলুদ বেল পেপার, ব্রোকলি দিয়ে স্যঁতে করতে থাকুন।
- সব্জিগুলো একটু নরম হয়ে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে মাংস সেদ্ধ জল দিয়ে দিন।
- নাড়তে নাড়তে জল শুকিয়ে আসবে। তার পর একে একে টম্যাটো এবং চিলি sauce, মধু দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে জলের সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দিন।
- নামানোর আগে উপর তেলে সাদা তিলের তেল মিশিয়ে নিন। চাইলে উপর থেকে সাদা তিল ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।
Tags
চাইনিজ