উপকরণঃ
১. চিনি ১/৩ কাপ
২. পানি ২ কাপ
৩. কর্নফ্লাওয়ার ১ চা.চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে গুলানো।
৪. লেমন এসেন্স ১/৪ চা.চামচ
৫. সবুজ ফুড কালার কয়েক ফোঁটা
৬. লেবুর রস ২ টেবিল চামচ
প্রস্তুত প্রনালীঃ
লেবু কেটে রস বের করে নিব।তারপর রস টা ছেকে নিব। চুলায় চিনি আর পানি ফুটিয়ে নিব।কর্ণফ্লাওয়ার দিয়ে আবার ফুটিয়ে নিব। ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর লেবুর রস, এসেন্স এবং কালার মেশাবো। ভালো করে নেড়ে নিব। তারপর আইসক্রিমের মোল্ডে দিয়ে ডিপ ফ্রিজে ১২ ঘন্টার জন্য রেখে দিব। ১২ ঘন্টা পর নামিয়ে পরিবেশন করব।
রেসিপি :ইসমত জাহান রিপা
Tags
আইসক্রিম
