উপকরণঃ
- পালং শাক দুই মুঠো
- মুরগির বুকের মাংস ২০০ গ্রাম বা ১ কাপ (ছোট ছোট করে কাটা)
- আদা ও রসুন বাটা ১ চা চামচ করে
- সয়া সস ১ টে চামচ
- গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
- কাঁচামরিচ ফালি ২/৩ টা (বা ইচ্ছেমতো )
- রসুন কুচি ২ টে চামচ
- অলিভ অয়েল (বা যে কোন তেল) ২ টে চামচ
- লবন স্বাদমতো

প্রনালীঃ
প্রথমে ছোট ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংসগুলোকে আদা-রসুন বাটা, সয়া সস, গোল মরিচ গুড়া ও লবন দিয়ে ১৫ মিনিট মেরিনেট করতে হবে।
পালং শাক ধুয়ে কেটে ভাল করে পানি ঝড়িয়ে নিন।
এবার চুলায় কড়াই চড়িয়ে এতে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন।এবারে এতে মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিন।কয়েক মিনিট নেড়েচেড়ে ভাজুন। চুলার আঁচ কমিয়ে ৩/৪ মিনিট ঢেকে রান্না করুন।কোন পানি দিতে হবে না।
কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে কেটে রাখা পালং শাক দিয়ে দিন।মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করুন। শেষে মরিচ ফালি দিয়ে মিনিট খানেক রান্না করে নামিয়ে নিন।গরম থাকতেই পরিবশন করুন।
রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
Tags
চিকেন