চিকেন স্যুপ রে‌সি‌পি

উপকরণঃ

  • মুরগির মাংস- ২৫০ গ্রাম
  • মাখন- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
  • আদা কুচি – আধা চা চামচ
  • রসুন মিহি কুচি – আধা চা চামচ 
  • সয়া সস- দেড় চা চামচ
  • টমেটো সস- ১ টেবিল চামচ
  • ডিম-১ টি
  • কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
  • লেবুর রস- কয়েক ফোঁটা  
  • কাঁচামরিচ কুচি – ইচ্ছে
  • লবণ- স্বাদ মতো

প্রণালিঃ

একটি পাত্রে মুরগির মাংস, আদা কুচি, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ৪ কাপ পানি যোগে চুলায় মাঝারি আঁচে দিন। পাত্রটি ঢেকে সিদ্ধ করুন ১৫-২০ মিনিট। মাংস সিদ্ধ হলে একটি ছাকনির সাহায্যে চিকেন স্টক ছেঁকে আলাদা করে নিন এবং মাংস হাড় থেকে ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রে মাখন নিয়ে তাতে রসুনকুচি হালকা সোনালী করে ভেজে তাতে ওই সিদ্ধ করে নেয়া মাংস দিয়ে কিছু সময় ভেজে নিয়ে ছেকে রাখা চিকেন স্টক যোগ করে একে একে সয়া সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়ে ধীরে ধীরে স্যুপে যোগ করুন। কিছুসময় পরে ডিম ভালভাবে ফেটিয়ে নিয়ে তা অল্প অল্প করে দিয়ে দিন। লেবুর রস ও পছন্দ অনুযায়ী মরিচকুচি দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form