খাসির পায়া কারি বা নেহারি

 উপকরণঃ

  • খাসির টেংরি-৬টা
  • পেঁয়াজ কুচো-২টা
  • আদাবাটা-১/২ চামচ
  • রসুনবাটা-১/২ চামচ
  • গরম মশলা – একটু
  • পুদিনা ও ধনেপাতা কুচো-৪/৫চামচ
  • ঘি-২চামচ
  • তেল- ৫চামচ বা পরিমানমত
  • গোলমরিচ-১/২ চামচ
  • হলুদগুঁড়ো-১/৪ চামচ
  • ধনেবাটা-১ চামচ
  • লবন, -পরিমান মত
  • পাতিলেবু রস-পরিমান মত

প্রস্তুত প্রণালীঃ

খাসির টেংরি পরিষ্কার করে ধুয়ে আদা, রসুন ও ধনে মিশিয়ে ৪ কাপ জলদিয়েসেদ্ধ করুন । সেদ্ধ হয়ে জল মরে অর্ধেক হলে নামান । পাত্রে তেল ও ঘি মিশিয়ে গরম করুন । পেঁয়াজ ছেড়ে বাদামি রঙে ভেজে , গরম মশলা, তেজপাতা, গোলমরিচ ও হলুদ দিন । নাড়াচাড়া করে টেংরি-সেদ্ধ ঝোলসমেত ঢেলে দিন । অল্প জল মিশিয়ে ফোটান । ফুটলে ধনে, পুদিনা পাতা, পাতিলেবুর রস ও লবন দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নামান । গরম গরম পরিবেশন করুন ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form