উপকরণঃ
১.কাচা টমেটো কুচি ২কাপ২.পেয়াজ কুচি ১/৪কাপ
৩.পোড়ানো ১টা শুকনামরিচ ক্রাশ করা
৪.চটপটি মশলা ১/৩চামচ
৫.জলপাই এর সস সামান্য
৬.জলপাই এর গোল্লা আচার সামান্য
৭.সরিষার তেল ১/২চামচ
৮.কাচামরিচ কুচি ১/৪চামচ
৯.লেবুর রস ১/৩চামচ
১০.লবন স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
কাচা টমেটো কুচির সাথে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপর পরিবেশন করতে হবে। পেয়াজ কুচি টা সবাই অন্য উপকরন থেকে একটু বেশি দেয়ার চেষ্টা করবেন।তবে টমেটোর থেকে কম হতে হবে। পেয়াজ কুচি বেশি করে দিলে সালাদ টা খেতে মজা লাগবে।
Tags
সালাদ