মৌরি শরবত রেসিপি

পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তর প্রদেশ প্রভৃতি অঞ্চলে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে আর হজম ঠিক রাখতে মৌরি (সৌঁফ) ও মিছরি দিয়ে পানীয় বানানোর প্রচলন রয়েছে। এই পানীয়ের নাম হলো "Saunf ka Sharbat"।

ইংরেজিতে এই শরবত "Fennel Cooling Drink" নামে পরিচিত।

বাংলায় এই শরবতের নাম হতে পারে "মৌরি শরবত"।


এই শরবতের উপকরণগুলো হচ্ছে- মৌরি, তালমিছরি, বিটলবণ, এলাচ এবং কালো গোলমরিচ।

এই উপকরণগুলো একসাথে গুঁড়া করে প্রি-মিক্সড শরবতের পাউডার বানিয়ে নিলে খুবই উত্তম হয়।

যখনই গরমে প্রশান্তি দরকার ১ গ্লাস জলে কয়েক চামচ পাউডার গুলে পান করে ফেলবেন।

১ বার বানিয়ে কাঁচের বয়ামে বা এয়ারটাইট কনটেইনারে সংরক্ষণ করলে এই পাউডার ৩-৪ মাস পর্যন্ত ভালো থাকে।


মৌরি শরবতের গুঁড়া বানানোর পদ্ধতি:

- উপকরণগুলো এই অনুপাতে নিন— মৌরি ১ কাপ (১০০ গ্রাম), তালমিছরি ১ কাপ (১০০ গ্রাম), বিট লবণ ২ টেবিল চামচ (২০ গ্রাম), সবুজ এলাচ প্রায় ১০-১২টা (১০ গ্রাম) এবং কালো গোলমরিচ ১ টেবিল চামচ (১০ গ্রাম)।

- মৌরি, এলাচ ও কালো গোলমরিচ আলাদা আলাদা ভাবে খুব হালকা আঁচে ১-২ মিনিট নাড়ুন (ড্রাই রোস্ট), যেন ভেজাভাব বা কাঁচা গন্ধ চলে যায়। খুব বেশি ভাজবেন না, শুধু গরম হওয়া পর্যন্তই।

- ঠান্ডা হলে মৌরি, তালমিছরি, বিটলবণ, এলাচ ও কালো গোলমরিচ একসাথে গ্রাইন্ডার/মিক্সিতে মিহি পাউডার করে নিন।

- এই পাউডার শুকনো কাচের বয়ামে বা এয়ারটাইট কনটেইনারে সংরক্ষণ করুন। এটা সরাসরি রোদে রাখবেন না ও ভেজা কিছু দিয়ে স্পর্শ করবেন না।


অস্থির গরমের সময় ১ গ্লাস (২০০-২৫০ ml) ঠান্ডা জলে ১-২ চা চামচ (প্রায় ৫–৭ গ্রাম) এই পাউডার মিশিয়ে সৌঁফ কা শরবত তৈরি করুন। চাইলে একটু লেবুর রসও দিতে পারেন।

এই উত্তম পানীয়টি পান করলে আপনার প্রশান্তিও হবে, স্বাস্থ্যের উপকারও হবে। 


আয়ুর্বেদের ভবপ্রকাশ গ্রন্থে মৌরি, মিছরি, বিটলবণ, এলাচ এবং কালো গোলমরিচ —এই উপকরণগুলোর বিস্তারিত গুণাগুণ বর্ণিত আছে।

- মৌরি: শীতল, রুচি বৃদ্ধি করে, হজম বাড়ায়।

- মিছরি: মিষ্টি, ঠান্ডা, কাশি ও গলা ব্যথায় উপকারী, পিত্তনাশক।

- বিটলবণ: জঠরাগ্নি (হজমের আগুন) বাড়ায়।

- এলাচ: মুখের গন্ধ দূর করে, হৃদয় প্রশান্ত করে।

- কালো গোলমরিচ: হালকা ঝাঁঝালো, হজমে সহায়ক।

Post a Comment

Previous Post Next Post

Contact Form