টক-ঝাল-মিষ্টি আমের আচার রেসিপি

উপকরণঃ
  • কাঁচা আম ১ কেজি
  • সিরকা আধা কাপ
  • সরিষার তেল এক কাপ
  • রসুনবাটা দুই চা-চামচ
  •  আদাবাটা দুই চা-চামচ
  • হলুদ্গুড়া দুই চা-চামচ
  • চিনি তিন টেবিল-চামচ
  • লবণ পরিমাণমতো।
  • মসলার জন্যঃ মেথি গুঁড়া এক চা-চামচ, জিরা গুঁড়া দুই চা-চামচ, মৌরি গুঁড়া এক চা-চামচ, রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ,সরষেবাটা তিন টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ, কালো জিরা গুঁড়া এক চা-চামচ।

প্রস্তুত প্রণালিঃ
খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন। অন্য একটি  সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে। আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form