উপকরণঃ
- জলপাই ৮-১০ টি
- পেঁয়াজ কুচি ১ টি(মাঝারি)
- রসুন কুচি ২ কোয়া
- শুকনো মরিচ ৩টি(ঝাল বুঝে)
- সরিষার তেল পরিমাণ মতো
- ধনিয়াপাতা কুচি ইচ্ছে
- লবণ স্বাদমতো
প্রণালিঃ
জলপাই সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তেলে প্রথমে শুকনো মরিচ মচমচে করে ও পিঁয়াজ-রসুন কুচি নরম করে ভেজে তুলে নিন। এবার ভর্তার সব উপকরণ একত্রে ভাল করে মেখে নিন।
Tags
ভর্তা
