সবজি নুডুলস রে‌সি‌পি

  উপকরনঃ

★ নুডুলস - ২ প্যাকেট(২৫ টাকার ১৫০ গ্রামের প্যাকেট)

★ পেয়াজ কুচি - ১/২ কাপ

★ কাঁচামরিচ কুচি - ৫/৬ টি

★ ফুলকপি টুকরা - ১/২ কাপ(৫/৬ টুকরা)

★ পাতাকপি কুচি - ১/২ কাপ

★ আলু কুচি -  ১ টি

★ গাজর কুচি - ১ টি

★ সিমের বিচি - ১/৪ কাপ

★ টমেটো একটি

★ ম্যাগি মাসালা - ২ চা চামচ

★ ধনে পাতা কুচি

★ পরিমাণমত লবণ

★ তেল


প্রস্তুত প্রণালীঃ

১. একটা পাতিলে পানি দিয়ে তাতে ফুলকপি, পাতাকপি, সিমের বিচি ও লবন দিয়ে হাফ সিদ্ধ করে নিন।

২. সবজি ছেকে তুলে ওই পানি বা নতুন করে পানি গরম করে তাতে নুডুলসকে হাত ভেঙ্গে বা আস্তো দ করে পানিতে ছেড়ে দিন। কিছুক্ষন পর সিদ্ধ হলে প্লাস্টিকের ঝুড়িতে ট্যাপ এর নিচে রেখে পানি ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিন ।

৩. এবার কড়াইতে তেল গরম করে তাতে  পেয়াজ, কাঁচামরিচ, লবন দিয়ে সুন্দর করে ভাজে নিন।

৪. এরপর পেয়াজ বাদামী রং হলে তাতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভালো ভাবে ভাজুন। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এতে টমেটো কুচি ও হাফ সিদ্ধ সবজি গুলো দিয়ে দিন।

৫. এবার ম্যাগি মসলা দিয়ে কিছু সময় ভেজে তাতে নুডুলস দিয়ে দিন। ২-৩ মিনিট পরে নুডুলসের মসলা দিয়ে ৫-৬ মিনিট ভালো ভাবে ভেজে নিন।

৬. নামানো আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন ভেজ নুডুলস।।

Post a Comment

Previous Post Next Post

Contact Form