এগ নুডুলস রে‌সি‌পি

 পকরনঃ

★ নুডলস - ৩০০গ্রাম/২ প্যাকেট

★ ডিম - ৪টি

★ চিলি সস - ১ টেবিল চামচ

★ টমেটো সস - ২ টেবিল চামচ

★ মরিচ গুঁড়া - ১ চা চামচ

★ ম্যাগি মাসালা - ২ প্যাকেট(মিনি)

★ পেয়াজ কুচি - ৩টি(বড়)

★ মরিচ কুচি - ৫/৬ টি

★ লবন পরিমানমত

★ তেল পরিমানমত


প্রস্তুত প্রনালীঃ

১. প্রথমে ডিম একটি পাত্রে ভেঙ্গে তাতে টমেটে সস,চিলি সস, মরিচের গুড়া, ম্যাগি মাসালা এক সাথে দিয়ে খুবি সুন্দর করে ফেটে নিন।

২. এবার প্যানে/করাইয়ে তেল দিয়ে ডিম ফেটা গুলো দিয়ে ভেজে নিন। ভাজার সময় কুন্তি দিয়ে নাড়তে থাকবেন তাতে ডিম ভাজা ঝুরঝুরে হবে।এটা একটি প্লেটে উঠিয়ে রাখুন।

৩. এবার একটি পাতিলে নুডুলস সিদ্ধ করে, পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখুন।

৪. ডিম ভাজার প্যানে তেল দিয়ে সেখানে পেয়াজ,মরিচ কুচি ও লবন দিয়ে ভালো করে ভেজে লাল করে নিন।

৫. পেয়াজ ভাজার মাঝে নুডুলস দিয়ে কিছু সময় রান্না করে তাতে বুডুলসের মসলা গুলো দিয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিন।

৬. নামানোর আগে ডিমের ঝুরঝরা গুলো দিয়ে ১মিনিট নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form