উপকরণঃ
- পালং শাক- ( দু আঁটি কোচানো)
- মুসুরের ডাল- ৩ চামচ
- গাজর কোচানো
- পেঁয়াজ কুচি
- রসুন কুচি
- এক চামচ গাওয়া ঘি
- কাঁচালঙ্কা
- নুন
প্রেসার কুকারে পালং শাক আর মুসুর ডাল পরিমাণ মতো জল দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিন। একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার প্যানে গাওয়া ঘি দিয়ে গাজর কুচি পেঁয়াজ আর রসুন দিয়ে নেড়ে নিন। এবার ওই পালং শাকের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিন। সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি স্যুপ।
Tags
চাইনিজ
