চিংড়ি নুডুলস রে‌সি‌পি

  উপকরনঃ

★ নুডলস প্যাকেট একটি।

★ মাঝারি সাইজের চিংড়ি মাছ ১০০ গ্রাম।

★ পিঁয়াজ কুচি।

★ হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া।

★ কিছু ফুলকপির টুকরো ও দুটি আলু।

★ কাঁচা মরিচ কয়েকটি (ঝাল মতো)

★ কিছু গাজর কুচি।

★ লবণ স্বাদ মতো।

★ তেল(পরিমানমতো)


প্রস্তুত প্রণালিঃ

১। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিন। এরপর ফুলকপি ও আলু কেটে ধুয়ে রাখুন। 

২। এখন নুডলস ও নুডলসের মশলাসহ পানিতে হালকা সিদ্ধ করে ঝুড়িতে রেখে দিন। বেশি সিদ্ধ করা যাবে না। 

৩। এখন একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও ফালি করা কাঁচা মরিচ ভেজে নিন। 

৪। হলুদ গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া এক চামচ, লবণ একসাথে দিয়ে নাড়ুন। 

৫।  এখন চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে সবজিগুলো দিয়ে দিন। 

৬। ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। অল্প সিদ্ধ হয়ে গেলে এর উপরে সিদ্ধ করা নুডলস ঢেলে দিন। 

৭। ঝরঝর করে নাড়তে থাকুন।

৮। নুডলসের ওপর গাজর কুচি দিয়ে পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form