উপকরণঃ
- ৮০ গ্রাম কালো কলাই বাটা
- ১৫০ গ্রাম চালের গুঁড়ি
- লবণ পরিমাণমতো
- সাদা তেল
- ১ কেজি চিনি
- তেজপাতা
- মোটা সুতির কাপড়
রান্নার পদ্ধতি:
1. একটি পাত্রে কালো কলাই বাটা, চাল গুঁড়ি ও লবণ নিয়ে তাতে অল্প অল্প করে জল মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন।
2. খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি খুব পাতলা না হয়ে যায়। মিশ্রণটি ২-৩ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।
3. একটি কড়াইয়ে চিনি, জল ও তেজপাতা নিন এবং ফুটিয়ে ঘন একটি চিনি সিরা তৈরি করে নিন। সিরা যেন খুব ঘন বা পাতলা না হয়।
4. এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে সুতির কাপড়টির মাঝে ছোট একটা ফুটো করে নিন এবং কাপড়ের মধ্যে মিশ্রণটি ভরে নিয়ে গরম তেলে জিলাপির প্যাচ করে তেলে ভেজে নিন। মাঝারি আঁচে জিলাপি গুলো বাদামি করে ভেজে তুলে নিন।
5. ভাজা জিলাপি গুলো চিনির সিরাতে ৩-৪ মিনিট ডুবিয়ে রাখুন তারপর সেগুলো তুলে গরম গরম জিলাপি পরিবেশন করুন।
Tags
মিস্টি
