উপকরণঃ
- ৩ কাপ চিঁড়ে
- ১ টি আলু কুঁচি (ছোটো করে কুঁচি করা)
- ১ কাপ মতো গাজর কুঁচি, বিন্স কুঁচি, মটরশুঁটি (Optional)
- ১/২ কাপ চিনাবাদাম
- ১ চা চামচ আদা কুঁচি
- ৪ টি লঙ্কা কুঁচি
- সাদা তেল
- ঘি
- ১/২ চা চামচ গোটা জিরা
- ১ টি তেজপাতা
- ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- চিনি
- লবণ
রান্নার পদ্ধতিঃ
- প্রথমে একটি পাত্রে ৩ কাপ চিঁড়ে নিয়ে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- এরপর একটি কড়াইয়ে ১/২ কাপ চিনাবাদাম নিয়ে তেল ছাড়া ভেজে নিয়ে তুলে রাখুন।
- এরপর ঐ কড়াইয়ে ৪ টেবিল চামচ সাদা তেল এবং ১/২ টেবিল চামচ ঘি দিন। তেল গরম হয়ে এলে গোটা জিরা এবং তেজপাতা দিন। হালকা করে ভেজে নিয়ে আদা কুঁচি এবং লঙ্কা কুঁচি দিয়ে ভেজে নিন।
- এরপর সবজিগুলো যথাক্রমে আলু কুঁচি, গাজর কুঁচি, বিন্স কুঁচি ও মটরশুঁটি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিন।
- সবজিগুলো ভাজা হয়ে এলে জল ঝরানো চিঁড়ে দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিন।
- এরপর ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ দিয়ে ভালো করে চিঁড়ের সাথে মিশিয়ে নিন। সবসময় চিঁড়ে নাড়তে থাকবেন যাতে নীচে লেগে না যায়। এতে ঝরঝরে ভাবটাও আসবে।
- সবশেষে ভেজে রাখা চিনাবাদাম ও অল্প পরিমাণ ঘি দিয়ে আরও একবার চিঁড়ের সাথে মিশিয়ে নিয়ে জলখাবারের টেবিলে পরিবেশন করুন গরম গরম ঝরঝরে ঝাল ঝাল চিঁড়ের পোলাও।
Tags
পোলাও
