পালং পাকোড়া রেসিপি

উপকরণঃ

১. পালং শাকের পাতা - ১০টি
২. বেসন - ১/২ কাপ
৩. হলুদ গুঁড়ো - ১/৪ চা চামচ
৪. কাচামরিচ - ২টি
৫. মৌরির গুঁড়ো - ১/২ চা চামচ
৬. চাট মশলা - ১/২ চা চামচ
৭. লবণ - পরিমানমত
৮. চালের গুঁড়ো - ১ টেবিল চামচ
৯. বেকিং সোডা - এক চিমটি (ইচ্ছা)
১০. পানি - পরিমানমত
১১. তেল - ভাজার জন্য
১২. ধনিয়াপাতা - সামান্য (ইচ্ছা)
> কাচামরিচ, ধনিয়াপাতা, যদি পেয়াজ ও রসুন খেতে চান তাহলে একটা পেয়াজ ও ২ টা বড় রসুনের খুয়া একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন।
> পালং শাকের জায়গায় আপনি সমপরিমান যেকোন শাক ব্যবহার করতে পারেন।
ছবিঃ ইন্টারনেট থেকে নেওয়া।
প্রণালীঃ
১। একটি পাত্রে বেসন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মৌরি, চাট মশলা, লবণ এবং চালের গুঁড়ো, কাচামরিচ ও অন্যান্য উপাদানের পেস্ট একসাথে মিশিয়ে নিন।
২। এরসাথে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন। এতে পাকোড়াগুলো ফুলে উঠবে।
৩। এরসাথে পানি মিশিয়ে ঘন গোলা তৈরি করে নিন।
৪। চুলায় তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে বেসনের মিশ্রণে শাকের পাতাগুলো ডুবিয়ে তেলে দিয়ে দিন।
৫। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৬। ব্যস তৈরি হয়ে গেল পালং পাকোড়া।

Post a Comment

Previous Post Next Post

Contact Form